1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একজন কলেজ ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

একজন কলেজ ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৬২৯ পড়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে এক কলেজ ছাত্রী রহস্যজনকভাবে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত বুধবার(২৫ নভেম্বর) বিকাল ৩ টায় নিজ বাড়িতে বিষপান করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শিংরাউলী গ্রামের সৈয়দ কুতুব উদ্দীনের কন্যা কলেজ ছাত্রী শারমিন নাহার ডলি(২২) বুধবার বিকালে রহস্যজনক কারনে বিষপান করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শারমিন নাহার ডলি মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী।

শমশেরনগর ইউপি সদস্য শেখ রায়হান ফারুক কলেজ ছাত্রীর আত্মহত্যা নিশ্চিত করে বলেন, নিহত শারমিনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হবে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ঘটনাটি মৌলভীবাজারের। মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিহত লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT