1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এবার তুরস্কে ঐতিহাসিক সংস্কারের ঘোষণা দিলেন এর্দোয়ান - মুক্তকথা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

এবার তুরস্কে ঐতিহাসিক সংস্কারের ঘোষণা দিলেন এর্দোয়ান

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ২৩৭৬ পড়া হয়েছে

লন্ডন: দেশের সেনা অভ্যুত্থানের চেষ্টা, রাজনৈতিক অস্থিরতা এখন অতীত। তুরস্কে এবার শান্তি ফেরাতে চান প্রেসিডেন্ট রিসেপ তৈয়প এর্দোয়ান। তাঁর দাবি, সংবিধান সংস্কার বিষয়ক গণভোটে তিনিই জিতছেন। এর্দোয়ান এবার সংবিধান সংস্কার করতে চান বলেও জানিয়েছেন। যদি সেটা সম্ভব হয়, তাহলে এটাই হবে আধুনিক তুরষ্কের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার। তবে এখনও ভোটের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। এর্দোয়ান যখন নিজেকে জয়ী বলে দাবি করেছেন তখনও পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তাতে ৫১ শতাংশ ভোট এর্দোয়ানেরই ঝুলিতে। সেদেশের রাজনৈতিক মহল মনে করছে, বিরাট কোনও অঘটন না ঘটলে এর্দোয়ানই জিতবেন। জয়ের সম্ভাবনা দেখেই রাস্তায় উৎসব শুরু করেছেন এর্দোয়ানের সমর্থকরা। তবে নিজেদের জয়ের ব্যাপারে এখনও আশাবাদী বিরোধীরা। নির্বাচনকে কেন্দ্র করে দু’‌–একটি জায়গায় হিংসার খবর পাওয়া গিয়েছে। এবং দিয়ারবাকির এলাকায় ভোট কেন্দ্রের কাছ গুলিতে তিনজন নিহত হয়েছে। নির্বাচনে জয়ের ফলে এর্দোয়ানের সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর ভূমিকা বিলুপ্ত করে দুই বা তিনজন ভাইস প্রেসিডেন্টের পদ তৈরি করা হবে। প্রেসিডেন্ট হাতে পাবেন নতুন ক্ষমতা। তিনি মন্ত্রীদের নিয়োগ দেবেন, বাজেট তৈরি করবেন, সিনিয়র বিচারপতিদের অধিকাংশকে নিয়োগও দেবেন তিনিই, এবং ডিক্রি জারি করে কিছু বিষয়ে আইনও করতে পারবেন। প্রেসিডেন্ট একাই জরুরি অবস্থা জারি করতে পারবেন, পার্লামেন্ট ভেঙে দিতে পারবেন। -আজকাল

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT