1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনার প্রকোপ বেড়েছে মৌলভীবাজার জেলায়, গত ২৪ঘন্টায় ২৫জন সনাক্ত - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

করোনার প্রকোপ বেড়েছে মৌলভীবাজার জেলায়, গত ২৪ঘন্টায় ২৫জন সনাক্ত

আব্দুল ওয়াদুদ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২২১৯ পড়া হয়েছে

দেশের সীমান্তবর্তী ও পর্যটন জেলা মৌলভীবাজারে নতুন করে আরো ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার(৩০ জুন) এ তথ্যটি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। জানা যায়, গত ২৪ ঘন্টায় মোট ৫৭ জন ব্যক্তি করোনা পরীক্ষা নিলে ২৫ জনের দেহে কোভিড-১৯ পাওয়া যায়। জেলায় আক্রান্তের সংখ্যা গড়ে দাড়িয়েছে ৪৪ শতাংশ।
আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১২জন, রাজনগরে ২জন, বড়লেখায় ৬জন ও জুড়ী উপজেলায় আরো ৫জন’এর দেহে কোভিড-১৯ পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত ২ হাজার ৯শ ৯৬ জন আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬শ ৪২ জন। এদিকে অতীতের তুলনায় মৌলভীবাজার জেলায় করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গেল মঙ্গলবার রাতে মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ইউনিটের ৫০টি বেডের মধ্যে ৪৭ জন ভর্তি রয়েছেন। আইসিইউ তে যে ৫টি বেড ছিল সেটিও পরিপূর্ণ হয়েছে। আরো বেড়ে গেলে কি করা হবে তেমন কোন পরিকল্পনা আছে বলে অবস্থা দেখে মনে হয় না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT