1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খালেদা জিয়ার মুক্তির দাবী, মৌলভীবাজারে বিএনপি'র পৃথক পৃথক বিক্ষোভে প্রতিবাদ - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

খালেদা জিয়ার মুক্তির দাবী, মৌলভীবাজারে বিএনপি’র পৃথক পৃথক বিক্ষোভে প্রতিবাদ

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১০৪৯ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান’এর বিরুদ্ধে মামলায় সাজা, গত ২৩ ফেব্রুয়ারী শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শনী কর্মসূচীতে পুলিশি হামলা ও নির্বিচারে গ্রেফতারের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি(একাংশ, মিজান গ্রুপ)এর উদ্যোগে সোমবার দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান’এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের এম. সাইফুর রহমান সড়কের পশ্চিমবাজার থেকে শুরু হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, জেলা যুবদল নেতা আব্দুস সালাম মেম্বার, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মুনাহিম কবির মেম্বার, পৌর তাঁতী দলের আহবায়ক মশিউর রহমান বেলাল প্রমূখ।
সমাবেশে গত ২৩ ফ্রেব্রুয়ারী বিএনপি’র শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শনী কর্মসূচীতে পুলিশি হামলা ও নির্ভিচারে গ্রেফতারের তীব্র নিন্দাসহ অন্যান্য রাজ বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।
এদিকে একই দাবীতে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পৃথক আরেকটি ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২টার দিকে শহরের পূরাতন হাসপাতল সড়কে পৃথক এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নোমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT