1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খাসি ও গারো জনগোষ্ঠী উচ্ছেদ ও নির্যাতনে মানববন্ধন হয়েছে শ্রীমঙ্গলে - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

খাসি ও গারো জনগোষ্ঠী উচ্ছেদ ও নির্যাতনে মানববন্ধন হয়েছে শ্রীমঙ্গলে

চা শিল্প প্রতিনিধি, শ্রীমঙ্গল॥
  • প্রকাশকাল : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯৫ পড়া হয়েছে

খাসি ও গারো জনগোষ্ঠীদের উচ্ছেদের ষড়যন্ত্র ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, গত ২৫ আগস্ট থেকে খাসি ও গারো সম্প্রদায়ের উপর দফায় দফায় হামলা ও নির্যাতন চালাচ্ছে সন্ত্রাসী রফিক বাহিনী এবং সেখানে পান পূঞ্জির ৩৫ হাজার গাছ কর্তন করা হয়েছে। আমরা রফিক বাহিনীর এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা দাবী জানাই, যাতে এই রফিক বাহিনীর সদস্যদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় প্রভাবশালী কর্তৃক খাসি ও গারো জনগোষ্ঠীদের বসতি উচ্ছেদের ষড়যন্ত্র ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি প্রশান্ত কৈরি।

সভায় বক্তব্য রাখেন, শ্রীচুক যুব গারো সংগঠনের উপদেষ্টা সামুয়েল জোসেফ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলি পাল, সাংবাদিক’ কবি জাবেদ ভূঁইয়া, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি পিনাক দেব, খাসি স্টুডেন্ট ইউনিয়নের অর্থ সম্পাদক লেনচার জয়, ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার কোষাধ্যক্ষ স্বাধীন দেব, প্রিতম দাশ ও মিঠুন উড়াং প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT