1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা শ্রমিক দিবসে চা শ্রমিক ফেডারেশনের কর্মসূচি - মুক্তকথা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

চা শ্রমিক দিবসে চা শ্রমিক ফেডারেশনের কর্মসূচি

সংবাদদাতা সবুজ গৌড়॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৭৩ পড়া হয়েছে

চা শ্রমিক দিবসে মৌলভী চা বাগান-সহ বিভিন্ন বাগানে
চা শ্রমিক ফেডারেশনের কর্মসূচি


 

 

 

আজ ২০ মে ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০৪তম বার্ষিকী। বাংলাদেশে চা শ্রমিকদের রক্তস্নাত এই দিনকে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে চা শ্রমিকরা পালন করে আসছে। ঐতিহাসিক চা শ্রমিক দিবসে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সকাল ৯টায় মৌলভী চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান, চা শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জ্ঞান উড়াং এবং সঞ্চালনা করেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য। বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা শ্রমিক নেতা অ্যাডভোকেট আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ, চা শ্রমিক দ্বীপচান, রনি প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

সমাবেশে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা নির্ধারণ, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য অধিকারসহ মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে ৭দফা দাবি আদায়ের সংগ্রামকে শক্তিশালী করার এবং আগামী ২৫ মে শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে চা শ্রমিক কনভেনশন সফল করার আহ্বান রাখেন নেতৃবৃন্দ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন বাগানে চা শ্রমিক দিবসের কর্মসূচি পালন করা হয়। [সংবাদ বিজ্ঞপ্তি]

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT