1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জনতা ব্যাংকের উদ্যোগে কৃষি ঋণ বিতরণ - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

জনতা ব্যাংকের উদ্যোগে কৃষি ঋণ বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৯১৩ পড়া হয়েছে


সোমবার বিকেলে জনতা ব্যাংক লিমিটেড, কাজীরবাজার শাখা, মৌলভীবাজারের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়। স্থানীয় পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজীরবাজার শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল ওয়াদুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি ঋণ কৃষকদের দ্বার গোড়ায় পৌছিয়ে দেওয়াই প্রকাশ্যে ঋণ বিতরণের একটি অন্যতম লক্ষ্য। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ১২.০০(বারো) লক্ষ টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মৌলভীবাজার এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া প্রধান) দেবাশিস্ দেব এবং মৌলভীবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল হামিদ উপস্থিত থেকে ঋণ বিতরণে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভাগীয় কার্যালয়, সিলেট এবং এরিয়া অফিস, মৌলভীবাজার এর কর্মকর্তা যথাক্রমে জনাব মোঃ ছায়েদুর রহমান, (এসপিও) এবং জিতেন্দ্র চন্দ্র দেব, (পিও) উপস্থিত ছিলেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

একটি সুন্দর পরিবেশে কৃষি ঋণ বিতরণ করা হয়। এরকম ভালো অনুষ্ঠান আয়োজনের জন্য কাজীর বাজার শাখার ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তা প্রশংসার দাবীদার।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT