1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
টিউলিপ হলেন 'নিউ কামার এমপি অব দি ইয়ার' - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

টিউলিপ হলেন ‘নিউ কামার এমপি অব দি ইয়ার’

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৯৬৮ পড়া হয়েছে

‘লেবার নিউ কামার এমপি অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ওয়েস্ট মিনিস্টারে প্যাচওয়ার্ক ফাউন্ডেশনের কাছ থেকে বুধবার পুরস্কার গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দৌহিত্র। হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে তিনি ওই পুরস্কার নেন। ইত্তেফাক এ খবর দিয়েছে।
অ্যাওয়ার্ড পাওয়ার পর ফেসবুকে পোস্ট করা এক প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক বলেন, “লেবারের ‘নিউ কামার অব দ্য ইয়ার’ সার্টিফিকেট পেয়ে আমি অনেক গর্বিত। সেই সঙ্গে আমি গর্বিত অসাধারণ কিছু স্বেচ্ছাসেবকের সঙ্গে এমপি হিসেবে আমার জীবন নিয়ে কথা বলতে পেরে।”
জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের দৌহিত্র টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।
প্যাচওয়ার্ক ফাউন্ডেশন যুক্তরাজ্যের গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে সহায়তা করে থাকে। প্রতিবছর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য রাজনীতিকদের পুরস্কৃত করে প্যাচওয়ার্ক ফাউন্ডেশন। ওয়েস্ট মিনস্টারে গত ১৫ নভেম্বর হয় এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান।
টিউলিপ সিদ্দিক ১৯৮২ সালে লন্ডনের দক্ষিণ-পশ্চিমের মিচামে জেলায় জন্মগ্রহণ করেন। কলেজ অব লন্ডন থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক গত জুনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পুনর্নির্বাচিত হন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেন টিউলিপ, যিনি মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT