1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুনিয়ার ্আদেখা ঘটনা, কোরবানির ‘ষাঁড়ের পেটে’ বাচ্চা! - মুক্তকথা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

দুনিয়ার ্আদেখা ঘটনা, কোরবানির ‘ষাঁড়ের পেটে’ বাচ্চা!

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৬১৬ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।।
সংগ্রাহক: আব্দুল বাছিত

ঠাকুরগাঁওয়ে কোরবানি দেয়া ষাঁড়ের পেটে বাচ্চা পাওয়া যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতবাক স্থানীয়রা। শনিবার (০১ আগস্ট) জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাসায় ষাঁড়টি কোরবানি দেয়ার পর পেটের ভেতর থেকে গরুর বাছুরটি পাওয়া যায়। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়। আশপাশের লোকজন ভিড় জমায় ওই বাড়িতে। “কনটেন্ট নিউজ” নামে একটি অনলাইন এ খবরটি প্রকাশ করেছে।

মোজাম্মেল হক জানায়, ওই উপজেলার দলপতিপুর আইয়ুব আলীর কাছ থেকে তেষট্টি (৬৩০০০) হাজার টাকা মূল্যে কোরবানির জন্য ষাঁড়টি ক্রয় করেন তিনি। পরে আজ সকালে ষাঁড়টি জবাই করে। পরে ভুঁড়ি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে একটি বাছুর বের হয়ে আসে। আসলে এ ধরনের ঘটনা কখনো শোনা যায়নি বলে জানান তিনি। ষাঁড়ের পেটে বাছুরের খবর মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে বাছুরটি এক নজর দেখতে।
স্থানীয়রা জানায়, গাভী হলে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হতো কিন্তু ষাঁড়ের পেটে বাছুর সত্যিই মানুষকে অবাক করেছে। আমরা ভাবতে পারছি না এটা কি করে সম্ভব। আর এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা ভিড় জমায় মোজাম্মেল হকের বাসায়।
উল্লেখ্য, খবরের সাথে ্একটি বাছুরের ফটোকারিগরীতে তৈরী ছবি ছিল। বানানো ছবি অনুমানে ্আমরা তা পত্রস্ত করিনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT