1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধনীদেশ হয়ে শিশুদের নিম্নমানের অল্পখাদ্যে বেঁচে থাকতে বাধ্য করা কোনভাবেই মেনে নেয়া যায় না - মুক্তকথা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

ধনীদেশ হয়ে শিশুদের নিম্নমানের অল্পখাদ্যে বেঁচে থাকতে বাধ্য করা কোনভাবেই মেনে নেয়া যায় না

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৬৯৭ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ লণ্ডনের হেম্পস্টিড ও কিলবর্ণ আসনের এমপি বাংগালী টিউলিপ সিদ্দীক বলেছেন, আমরা নতুন আশার সম্ভাবনার পাশাপাশি ভয়ভীতির চাঞ্চল্য নিয়ে প্রবেশ করেছি ২০২১সালে। আমার দুশ্চিন্তা করোণা জীবাণূ’র নবরূপে আবির্ভাব, দেখে মনে হচ্ছে আমাদের অবস্থা সুস্থ হওয়ার আগেই আরেক দফা খারাপের দিকে নিয়ে যাবে। তবে আমি আশা করি টীকা দেয়ার যে কাজ শুরু হয়েছে তাতে করে আমাদের আগের জীবনে শীঘ্রই ফেরৎ যেতে সহায়তা করবে।
গোটা দেশের বহু পরিবার নিজেদের দৈনন্দিন ঘরোয়া অর্থনীতির গতি ঠিক রাখতে রীতিমত দুশ্চিন্তায় আছেন উল্লেখ করে এই এমপি বলেন, এ সকল মানুষ তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে রীতিমত হিমসিম খাচ্ছেন। খুবই দুঃখজনকভাবে আমি লক্ষ্য করে আসছি, যে খাদ্য শিশু-কিশোরদের ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অল্প। স্বাভাবিক নিয়মে এসকল শিশু-কিশোরেরা স্কুলে নিখরচায় খাদ্য(স্কুল মিল) সরবরাহ পেয়ে থাকে। এ অবস্থাকে দুঃখজনক ও লজ্জ্বাস্কর উল্লেখ করে কঁচিকাঁচা ও শিশুদের ছায়ামন্ত্রী এমপি টিউলিপ বলেন, বিশ্বের ধনী দেশের একটি হয়ে দেশের শিশু-কিশোরদের অল্প আর নোংরা খাদ্য খেয়ে বেঁচে থাকতে বাধ্য করা হবে এমন কলঙ্ককর অবস্থা কোনভাবেই মেনে নেয়া যায় না। দুঃখজনক এ বিষয়ে আমি সরকারে লিখেছি এবং দেশের প্রতিটি শিশু যাতে তাদের ন্যায্য প্রাপ্য হিসেবে সপ্তাহে ১৫পাউণ্ড স্বাস্থ্যসম্মত খাদ্য সহায়তা পায় সে কাজে প্রচারণা শুরু করেছি।
সরকার বিগত এপ্রিল থেকে ‘ইউনিভার্সেল ক্রেডিট’ থেকে আরো ২০পাউণ্ড কেটে নেয়ার পরিকল্পনা নিয়ে যে পায়তারা করছে আমি তার বিপক্ষেও প্রচারাভিযান শুরু করেছি। সূত্র: নিউজলেটার

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT