1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নানা কর্মসূচীর আয়োজন, মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

নানা কর্মসূচীর আয়োজন, মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ৫৪৫ পড়া হয়েছে


মৌলভীবাজার অফিস।।
 শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট মীর মাহবুবুর রহমান, সাবেক মহিলা সাংসদ হুসনে আরা ওয়াহিদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রোকন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ অনেকেই।
এদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বৃস্পতিবার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চিত্রাংঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ জানান, দিবসটি উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার চিত্রংঙ্কন ও রচনা, শুক্রবার কবিতা আবৃতি ও সংগীত ও আগামী শনিবার (১৬ই ডিসেম্বর) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT