1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিজেই জানেন না অথচ তিনিই হলেন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামণ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

নিজেই জানেন না অথচ তিনিই হলেন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৫৩৮ পড়া হয়েছে

লন্ডন:  ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামণ। এই প্রথম কোন মহিলা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ নারী মন্ত্রী হলেন। রোববার নরেন্দ্র মোদীর সরকারে তৃতীয়বারের মতো ১৩ জন মন্ত্রী অদল-বদল হলো। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন অরুণ জেটলি।
সীতারামণ এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা বিস্ময়ের সৃষ্টি করেছে অনেকের মাঝেই। এই পদের জন্য নিতীন গাদকারির নাম শোনা গিয়েছিল। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে নির্মলা বলেন, একটি ছোট শহর থেকে আসা এবং দলীয় নেতৃত্বের সমর্থনে বেড়ে ওঠা কেউ যখন এত বড় দায়িত্ব পায় তখন সেটা স্রষ্টার অনুগ্রহই বলতে হয়।
এর আগে বাণিজ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন নির্মলা। তিনি বলেন,  সমালোচনার বিরোধী তিনি নন কিংবা এতে ভীতও নন তিনি। তাঁর মতে, প্রত্যেকটি সমালোচনা থেকে শেখার আছে। আমি সমালোচনা  থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করি।
উল্লেখ্য, এর আগে গুরুত্বপুর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ছবি ও তথ্যসূত্র: ইন্ডিয়াটিভি

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT