1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিবেশ সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুলি শ্রীমঙ্গলে টিলা কাঁটার অভিযোগে অর্থদন্ড - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

পরিবেশ সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুলি শ্রীমঙ্গলে টিলা কাঁটার অভিযোগে অর্থদন্ড

ভ্রাম্যমান প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৯০১ পড়া হয়েছে


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বন-পাহাড়ী এলাকা রাধানগর এলাকার সরকারি খাস জায়গার টিলার মাটি কেটে গৃহ নির্মাণ করছে একটি মহল। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক উপস্থিত হয়ে এক মহিলাকে বিশ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন।

জানা যায়, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নার্গিস বেগম ও স্বামী ইউনুছ আলীর নেতৃত্বে বেশ কিছু লোক বন ও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টিলা কেটে সমান করে গৃহ নির্মাণ করছে। বিষয়টি অবগত হয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি নেসার উদ্দিন পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় দেখতে পান নার্গিস বেগমের নেতৃত্বে কিছু লোক টিলার মাটি কাটছে এবং কিছু লোক বাশের খুটি দিয়ে গৃহ নির্মাণ করছে। এর সাথে জড়িত নার্গিস বেগমের স্বামী ইউনুছ আলীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সহকারী কমিশনার তৎক্ষনাৎ এসব বন্ধ করে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারায় মহিলাকে বিশ হাজার টাকা নগদ অর্থদন্ড আদায় করেন।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি নেসার উদ্দিন বলেন, নার্গিস বেগমকে নগদ অর্থদন্ড আদায় করে তাকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে কেউ পরিবেশের ক্ষতি সাধনে লিপ্ত হলে তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারায় মামলা করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT