1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পারমাণবিকের ৮জন কর্মচারীকে সাময়িক অপসারিত - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

পারমাণবিকের ৮জন কর্মচারীকে সাময়িক অপসারিত

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫৫৫ পড়া হয়েছে

 

রূপপুর প্রকল্পের আরো ৮ কর্মকর্তা সাময়িকভাবে অপসারিত

 

আন্দোলনের কারণেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি, বাংলাদেশ লিমিটেডে’ কর্মরত আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে অপসারিত করা হয়েছে।

অপসারিতগন হলেন, ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব(সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), শামীম আহমেদ(সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), মো. মনির(উর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), মোহাম্মদ সালাহ উদ্দিন(সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), মো. হোসেনুজ্জামান খাঁন(উর্ধ্বতন উপ-সহকারী ব্যবস্থাপক-ইলেকট্রিক্যাল, মো গোলাম আজম(সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), রিয়াজ উদ্দিন(টেকনিশায়ন-ইলেকট্রনিক্স) ও মো, ইসমাইল হোসেন(টেকনিশিয়ান-ইলেকট্রিশিযান)।

গত মঙ্গলবার, ১৩মে’২৫ইং, প্রকল্প পরিচালক ও কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাছান স্বাক্ষরিত এক স্মারকে এক দাপ্তরিক আদেশে এনপিসিবিএল-এ নিয়োগপ্রাপ্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়। নিরাপত্তার স্বার্থে উক্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় প্রবেশ বন্ধ করার অনুরোধ করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিহা জানিয়ে এনপিসিবিএল-এর একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান যে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের কারণে এসকল কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক অপসারিত করা হয়েছে। এই কয়েকদিন আগেও ১৮ জনকে চাকুরি থেকে অব্যাহতি (টার্মিনেশন) দেওয়া হয়।

উল্লেখ্য, অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে ১৫ জন বিএসসি এবং ৩ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT