1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পৌর কাউন্সিলর নাজিম উদ্দিনকে সংবর্ধনা - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

পৌর কাউন্সিলর নাজিম উদ্দিনকে সংবর্ধনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৮৩০ পড়া হয়েছে

বিয়ানীবাজার থেকে মিসবাহ উদ্দিন।। বিয়ানীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নাজিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছেন নিজ ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি এবং স্থানীয় সমাজিক সংগঠন অনির্বাণ যুবসংঘ। সম্প্রতি বাংলাদেশ পৌরসভা কাউন্সিল এসোসিয়েশনের সহসভাপতি মনোনীত হওয়ায় নিজ এলাকার পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
আজ বুধবার বিয়ানীবাজার পৌরসভার মেয়রের কার্যালয়ে তাকে এই ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। বিয়ানীবাজার পৌরসভা মেয়র আব্দুস শুক্কুর, চ্যানেল এস’র নির্বাহী পরিচালক তাজ চৌধুরী এবং স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের উপস্থিতিতে এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পরপরই তাকে সংবর্ধনা প্রদান করেন অনির্বাণ যুব সংঘের সভাপতি সালেহ আহমদ, সাধারন সম্পাদক ডা. আবু ইসহাক, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পারভেজ আহমদ, যুগ্ন আহ্বায়ক তানভীর এলাহী মজুমদার।
এসময় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য জাকির হোসেন, মুরাদ আহমদ, সালেহ আহমদ, আব্দুল আজিম, ময়নুল ইসলাম, গোলাম রেজা তোহফা, শাহ্ আকবর স্বপন, ফয়েজ আহমদ, জালাল উদ্দিন, কটু মিয়া প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT