1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রকৃতির বৈচিত্র, মাছের মুখ মানুষের মুখের মতো - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

প্রকৃতির বৈচিত্র, মাছের মুখ মানুষের মুখের মতো

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৮৭৯ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।। বৈচিত্রময় প্রকৃতি! মানুষ বলে প্রকৃতির লীলা-খেলা। শুধু লীলা-খেলা বললেও শেষ হয়না। রহস্যময় এ প্রকৃতির জন্মও। কখন কিভাবে কেমন করে এর শুরু কেউ কিছু আসলে বলতে পারেন না। সবই শুধু অনুমান! কিন্তু প্রকৃতির বৈচিত্রময়তা অনুমান নয়। বাস্তব। এই যেমন, মানুষের মুখওয়ালা মাছ! কেউ কি না দেখে বিশ্বাস করবে? কিন্তু এও এখন বাস্তব হয়ে মানুষের সামনেই এসেছে। কোথায় ছিল এতোদিন এ মাছটি? কেউ জানে না।
মাছের মুখ পুরোপুরি মানুষের মত, অদ্ভূত আর অনেকটা ভূতুড়ে এ মাছকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

মানুষমুখো মাছকে ঘিরে উত্তাল নেট দুনিয়া উল্লেখ করে খবরটি সংগ্রহ করে প্রকাশ করেছে ‘নিউজ১৮ বাংলা’। মানুষের মতো দাঁত, হুবহু মানুষের মতো ঠোঁট, কিন্তু মানুষ নয়, সেটি মাছ! গল্পকথা মনে হলেও এক্কেবারেই বাস্তব ঘটনা! মাছের মুখ অবিকল মানুষের মুখের মত, মালয়েশিয়ায় ধরা পড়া এই অদ্ভুতদর্শন মাছকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়ায় এই মানুষের মুখের আদলের মাছের বেশ কয়েকটি ছবি উথাল-পাতাল করে দিয়েছে মানুষের মনকে। অগনিত মানুষ ছবিটি দেখেছে। যারা দেখেছেন তারা সকলেই বলছেন, মাছটির দাঁত ও ঠোঁট একেবারেই মানুষের মতো। অনেকে বলেছেন, মানুষমুখো এই মাছটির নাম ‘ট্রিগার ফিশ’। এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে এই মাছের দেখা মেলে। মাছটির শরীরে দুটি রং, আর রং দুটিকে আলাদা করেছে লাল রঙের একটি রেখা। মাছটির মুখ বেশ লম্বা, দাঁত এবং ঠোঁট এক্কেবারেই মানুষের মতো। তবে একটা বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে, অগনিত মানুষের দেখা এই ছবিগুলি আসল না ফোটোশপে বানানো, তা কিন্তু হলফ করে বলা যাচ্ছে না!

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT