1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রতারণা করে ধর্ষণ- থানায় অভিযোগ বিবাহিতার - মুক্তকথা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার।

প্রতারণা করে ধর্ষণ- থানায় অভিযোগ বিবাহিতার

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৯৬৫ পড়া হয়েছে
 

অভিযুক্ত কাজল মিয়া ও মতিন মিয়া।

কাওছার ইকবাল।। শ্রীমঙ্গলে স্বামীকে ছাড়িয়ে আনতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্ট হাউজে নিয়ে মৌলভীবাজারের ২৫ বছরের এক বিবাহিত নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার হওয়া ঐ নারী গতকাল শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেন। শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে রোববার সকালে অভিযুক্ত ধর্ষক কাজল মিয়া(৩০), মতিন মিয়া(২০)কে গ্রেফতার করে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগে শ্রীমঙ্গল থানা পুলিশ ও নিপীড়নের বলি মহিলা থেকে জানা যায়, গত সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ জেল খানায় স্বামীকে দেখাতে নিয়ে যাবে বলে প্রতিবেশী কাজল মিয়া ও মতিন মিয়া মহিলাকে জেলহাজতে নিয়ে যায়। সেখান থেকে বের হয়ে তারা মহিলার স্বামীকে ছাড়িয়ে আনার জন্য একজন উকিলের সাথে দেখা করতে বলে। তারা মহিলাকে শ্রীমঙ্গল শহরস্থ হামিদা গেস্ট হাউজে নিয়ে একটি রুমে বসায়। পরে তারা মহিলার সাথে থাকা ৫বছরের শিশুটিকে অন্য কক্ষে রেখে জোড়পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ধর্ষকরা মহিলাকে গেস্ট হাউজে ফেলে রেখে পালিয়ে যায়।
অভিযুক্ত কাজল মিয়া, মতিন মিয়া ও ধর্ষণের শিকার নারী উপজেলার সাতগাঁও ইউনিয়নের বাসিন্দা।
বিলম্বিত মামলার বিষয়ে ধর্ষিতা মহিলা জানান, ঘটনার পর অসুস্থ হয়ে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে যান। সেখানে তার ডাক্তারি পরিক্ষা হয়। অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে বিলম্ব হয়। তবে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে তথ্য পেয়ে শ্রীমঙ্গল থানার একজন এসআই তার সাথে ফোনে কথা বলেন এবং থানায় অভিযোগ করতে সহায়তা করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT