1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রয়াত অর্থমন্ত্রী মুহিত ছিলেন বাংলাদেশে পরিবেশ আন্দোলনের পথপ্রদর্শক - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

প্রয়াত অর্থমন্ত্রী মুহিত ছিলেন বাংলাদেশে পরিবেশ আন্দোলনের পথপ্রদর্শক

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২০৭৪ পড়া হয়েছে

– বলছেন পরিবেশমন্ত্রী

ঢাকা, ১৯ মে ২০২৩, শুক্রবার:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশবরেণ্য অর্থনীতিবিদ, বিশিষ্ট কূটনীতিবিদ, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন বাংলাদেশে পরিবেশ আন্দোলনের একজন পথপ্রদর্শক। তিনি পরিবেশ আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত বাপা-এর প্রতিষ্ঠাতা সভাপতি। এর আগে তিনি ‘পরশ’ নামে একটি পরিবেশবাদী গ্রুপেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার মতো সবাই পরিবেশ সচেতন হলে দেশের সার্বিক পরিবেশের উন্নয়ন হবে। মন্ত্রী বলেন, তিনি ক্রীড়াক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অসমান্য প্রতিভাবান মুহিত সাহেব ছিলেন দেশের একজন সত্যিকারের কিংবদন্তি।

শুক্রবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাকরাইল, ঢাকায় “কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত” স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘকাল অর্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী সিলেটের এই কৃতী সন্তান তাঁর সময়োপযোগী প্রাজ্ঞ কর্মপরিকল্পনা ও সিদ্ধান্তে একটি দৃঢ় ভিত্তির অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বহুমুখী প্রতিভার অধিকারী দেশের এই কৃতী সন্তান তাঁর সুদীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, জনসেবা এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অবদান রেখেছেন। তিনি পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসের প্রথম কূটনীতিক যিনি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জাতীয় অধ্যাপক ও জনাব মুহিতের বোন ডা: শাহলা খাতুন, মেডিক্যাল রিসার্স কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছির আলী, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি: দীপংকর বর, জনসংযোগ কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা-বাংলাদেশ

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT