1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'বঙ্গবন্ধু চক্ষু শিবির'-এ নিখরচায় ৭৫০ জনকে চিকিৎসাসেবা - মুক্তকথা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

‘বঙ্গবন্ধু চক্ষু শিবির’-এ নিখরচায় ৭৫০ জনকে চিকিৎসাসেবা

চা-শিল্প প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১২০৭ পড়া হয়েছে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্টস-সেভ এর আয়োজনে বিনামূল্যে “বঙ্গবন্ধু চক্ষু শিবির” অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবিরে বিনামূল্যে প্রায় ৭৫০ জন রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদানসহ ৭০ জন রোগীকে ছানী অপারেশন আওতায় মৌলভীবাজারস্থ বিএনএসবি হাসপাতালে ভর্তি করা হয়।মঙ্গলবার ২১ ডিসেম্বর শ্রীমঙ্গলস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতা ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহন লাল সোম।

সেভ এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ সাইয়্যিদ মূয়ীজুর রহমানের সভাপতিত্বে ও সেভ শ্রীমঙ্গল এর সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. মনসুর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নেসার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও শিক্ষাবিদ রাকেশ চৌধুরী। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু চক্ষু শিবির পরিচালনা কমিটির আহবায়ক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কাওছার ইকবাল প্রমুখ।

চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেন ও ডা. সৈয়দ জিসান আহমদ। ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন কানাডা প্রবাসী শ্যামল দত্ত, বিজয়ভূষণ চৌধুরী, বিবেকানন্দ বিশ্বাস ভোলা, প্রফেসর কল্যাণ সোম, রজত পাল, খোকা পাল, মানস লাল সোম, সুদীপ সোম রিংকু, ইজ্জাত হোসেন মাসুদ, যুক্তরাজ্য প্রবাসী যোশেফ দাশগুপ্ত যশো, ঢাকার সালাউদ্দিন মোঃ ফারুক ও শ্রীমঙ্গলের সুলতান মো. ইদ্রিস লেদু প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT