1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বন্ধুর বোনের বিয়েতে উপহার ২ কেজি পিয়াজ! - মুক্তকথা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার।

বন্ধুর বোনের বিয়েতে উপহার ২ কেজি পিয়াজ!

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ১২৯২ পড়া হয়েছে

আশরাফ আলী।। মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর বোনের বিয়েতে উপহার হিসেবে দুই কেজি পিয়াজ দিয়েছেন শিক্ষার্থী আহমদ হাসান মান্না। সম্প্রতি দেশে পিয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। এর আগে গত(৩০ নভেম্বর) শ্রীমঙ্গলে এরকই একটি উপহার দেওয়া হয় বিয়ের বৌভাতে।

এদিকে সোমবার(২ ডিসেম্বর) কুলাউড়া উপজেলায় ২ কেজি পেয়াজ উপহার নিয়ে শুরু হয় অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে নানা কৌতুহল।
জানা যায়, কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের আকবর আলীর মেয়ে রুবী বেগমের সাথে একই ইউনিয়নের রবিরবাজারের ব্যবসায়ী রেজাউল করিমের বিয়ে ছিল। এতে আহমদ হাসান মান্নাকে দাওয়াত দেন কনের ছোট ভাই আনোয়ার হোসাইন। বিয়েতে আসার সময় উপহার হিসেবে পেয়াজ নিয়ে আসেন তিনি।
কনের ভাই আনোয়ার জানান, আমার বড় বোনের বিয়েতে বন্ধু-বান্ধব অনেককে দাওয়াত দিয়েছি। এ হিসেবে আমার বন্ধু মান্নাকে ও দাওয়াত দেই। সে উপহার হিসেবে পেয়াজ এনেছে। মান্নার এই বিচিত্র উপহার নিয়ে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকায় মানুষের মুখে মুখে এখন পেঁয়াজ উপহার দেওয়ার কথা আলোচনার মূল বিষয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT