1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বন্ধু হলো খুনী! ছুরিকাঘাতে নিহত একজন শরিফ মিয়া - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

বন্ধু হলো খুনী! ছুরিকাঘাতে নিহত একজন শরিফ মিয়া

মুক্তকথা প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১০২৩ পড়া হয়েছে

মৌলভীবাজার শ্রীমঙ্গলে(১৭ জুলাই) শনিবার সন্ধ্যার সময় কলেজ রোডে প্রেসক্লাবের সামনে শরীফ মিয়া নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে মুমূর্ষ অবস্থায় পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মারা যায়। নিহত শরীফ মিয়া শহরের শাহাজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে মারাত্মক আহত অবস্থায় ঐ যুবক ছটফট করছিলো, এ সময় শ্রীমঙ্গলের সৈয়দ আবু জাফর সালাউদ্দিন মুমূর্ষ শরীফ মিয়ার জবানবন্ধি রেকর্ড করেন তাতে শরীফ মিয়া জানান তিনির ঠিকানা শহরের শাহজীবাজার এলাকায়, তিনি শায়েস্তা মিয়ার ছেলে, তাহাকে শান্তিবাগ এলাকার জনৈক সজীব নামের এক ব্যক্তি ছুরিকাঘাত করেছে।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি(তদন্ত) হুমায়ূন কবির ঘটনাস্থলে উপস্থিত হন। শরীফ মিয়ার অবস্থা আাশঙ্কাজনক দেখে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায় ঘাতক সজীবকে ধরার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT