1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৫৫০ পড়া হয়েছে

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটরিয়ামে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চিপ হুইপ, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের পরিচালনায় ওই সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়,অফিসার ইনচার্জ (ওসি)মো.শামীম আর রশীদ তালুকদার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দফতরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম,বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মো. জাকারিয়া।

সাধারণ সভায় সংগঠনের কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান আমিন ২০২১ অথর্ বছরের আয়-ব্যয়ের হিসাব দেন এবং ২০২২ সালের বাজেট পেশ করেন। একমাত্র চা বাগানের কর্মরত কর্মচারীদের এ সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের দেশের ১৬৬ চা বাগান থেকে আগত সহস্রাধিক সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT