1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ব্যবসায়ী সমিতির মানববন্ধন - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

ব্যবসায়ী সমিতির মানববন্ধন

কমলগঞ্জ সাংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৪৫ পড়া হয়েছে

বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন


মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদোত্তীর্ণ ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির নির্বাচন ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় ভানুগাছ বাজার চৌমুহনী এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক ব্যবসায়ী।

মানববন্ধনে বিশিস্ট ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহু এর সভাপতিত্বে ও ব্যবসায়ী সৈয়দ নাজমুল হাসান মিঠুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা সুয়েব আহমদ, শেখ নোমান আহমেদ, শওকত সরোয়ার চৌধুরী, মো. গউছ মিয়া, তারেকুল ইসলাম পাটোয়ারী, মিলাদ তরফদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১০ বছর ধরে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির কোনো নির্বাচন না হওয়ায় বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান কমিটির কোন বৈধতা নেই। তারা আরও জানান, আগামী ৭ দিনের মধ্যে তফসিল ঘোষণা করে চলতি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ব্যবসায়ীরা জানান, নিয়মিত নির্বাচন না থাকায় বাজারে অনিয়ম বেড়েছে এবং ব্যবসায়ীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT