1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভারত থেকে ২১ রোহিঙ্গার মৌলভীবাজারে অনুপ্রবেশ; উদ্দেশ্য কক্সবাজার - মুক্তকথা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

ভারত থেকে ২১ রোহিঙ্গার মৌলভীবাজারে অনুপ্রবেশ; উদ্দেশ্য কক্সবাজার

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৬৬১ পড়া হয়েছে

পুলিশের হাতে আটক মৌলভীবাজারে

দেশের সীমান্তবতী মৌলভীবাজার জেলা শহরের শ্রীমঙ্গল সড়কস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে নারী শিশুসহ নতুন করে আরও ২১ রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বলে পুলিশকে জানিয়েছে। পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের বাসস্ট্যান্ড এলাকায় ২১ জন রোহিঙ্গা আচমকা ঘোরাফেরা করছিল। তাদের চেহারা ও কথাবার্তায় স্থানীয়দের সাথে মিল না হলে সন্দেহজনক স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাতক্ষনিক তাদের আটক করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, আটক রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ২০১৮ সালে ভারতে প্রবেশ করে। ভারত থেকে কুলাউড়া সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে। তারা মুলত কক্সবাজার যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসে। রোহিঙ্গাদের মধ্যে সাত শিশু, আট নারী ও ছয় জন পুরুষ রয়েছ।
তাদের আরও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান ওসি। উল্লেখ্য, এর আগে গেল ২৮ জুন মৌলভীবাজার শহরের চুবরা এলাকা থেকে আরও ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT