1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মসজিদের সাথে মরদেহ সংরক্ষন হিমাঘর উদ্বোধন - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

মসজিদের সাথে মরদেহ সংরক্ষন হিমাঘর উদ্বোধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ১২১৬ পড়া হয়েছে

thumbnail_20161111_211350মৌলভীবাজার দফতর: সোমবার, ২৮শে কার্তিক ১৪২৩।। মৌলভীবাজার জেলা জামে মসজিদ এর সাথে মরদেহ সংরক্ষন হিমাঘর ‌ও ইসলামী পাঠাগার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। রোববার রাতে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে এই প্রথম মসজিদের সাথে মরদেহ সংরক্ষন হিমাঘর হতে যাচ্ছে। এই মহত কাজে সহযোগিতা করার জন্য সবাইকে আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তাগন বলেন, মসজিদটি ১৯২০ সালে প্রতিষ্ঠা করে ছিলেন সদর উপজেলার বরমচাল এলাকার কলিম উল্যা জিলাদার। মসজিদটি এই পর্যন্ত ৩ দফায় পুনঃনির্মাণ করা হয়েছে, মুসল্লি বৃদ্ধির কারনে। এবারের কাজটি স্থানীয় কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, সহ সাধারন সম্পাদক মোঃ কায়রুল হাসান শাহান, হাজী মোঃ মুর্শিকুল হক তরফদার, আবাহক কাউন্সিলার মোঃ নাহিদ হোসেন, মাহমুদ ইজদানি ইমরানসহ সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশ বিদেশে লোকজনের সাহায্যার্থে মসজিদের কাজ সম্পুর্ণ হবে বলে সকল বক্তাই আশা প্রকাশ করেন। তারা বলেন এই মসজিদের পাশে সবার সহযোগিতায় হবে ইসলামীয়া গবেষণা কেন্দ্র, পাঠাগার, বিনামূল্যে লাশ দাফনকাজের ব্যবস্থা এবং প্রতি বছর ইসলামীয়া সম্মিলন হবে, তাই দেশ বিদেশের মুসলমান সবার কাছে সহযোগিতার আহবান জানিয়েছেন তারা। বক্তারা জানান, মসজিদের নির্মাণ কাজে এ পর্যন্ত প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

রোববার দিবাগত রাতে এডভোকেট মুজিবুর রহমান মুজিবের পরিচালনায়, আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাটুনা কাঁটারমহল এলাকার বাসিন্দা দাতা আলহাজ্ব এ রহিম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ শামসুল ইসলাম।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT