1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মোটরসাইকেল ছিনতাইকালে ছুরিকাঘাতে আহত চালকের শরীরে অস্ত্রোপচার - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

মোটরসাইকেল ছিনতাইকালে ছুরিকাঘাতে আহত চালকের শরীরে অস্ত্রোপচার

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫৮৯ পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা কমলগঞ্জ, মৌলভীবাজার।। মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় গতিরোধ করে চালককে ছুরিকাঘাতে গুরুতর আহত করে ৩ ছিনতাইকারী মোটরসাইকেল ছিনতাই করে নেয়। আহত মোটরসাইকেল চালক কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের ফয়েজ আহমদ (৩৫)। এ ঘটনাটি ঘটেছে গত ১৯ আগস্ট বুধবার রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায়। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রপচার করা হয়েছে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পুলিশ ঘটনাটি জানতে পেয়ে থানার এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। সাথে সাথে এলাকাবাসীর বক্তব্য গ্রহন করেন ও ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল চালকের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেন।
আহত মোটরসাইকেল আরোহীর বন্ধু বাবুল মিয়া জানান, ফয়েজ আহমদের অবস্থা আশঙ্কাজনক ছিল। বৃহস্পতিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। সে ছিনতাইকারী কাউকে চিনতেও পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কমলগঞ্জ থানায় কোন অভিযোগ হয়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার পরদিন বিকেলে জানতে পেরে সন্ধ্যায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। তবে মোটরসাইকেল চালকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT