1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৯৩ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।। প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাখাতে ঘুষ- দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে শিশু কিশোর মেলা ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ১টায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখার সংগঠক স্বর্ণালী দাসের সভাপতিত্বে এবং মারুফ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শামিয়া চৌধুরী, নয়ন দেবনাথ, নাহিদ সরওয়ার্দি, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানী আক্তার, শিশু কিশোর মেলার সংগঠক হায়দার মিয়া, কৃষ্ণ কান্ত বৈদ্য মিঠু, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক শর্মিলী দাস মুন্না, সীমান্ত দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার সভাপতি বিপাশা দাশগুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহেনোমা রুবাইয়াৎ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথসহ অনেকেই। এসময় বক্তারা শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের পথে উল্যেখ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিক্ষার্থী তথা পুরো জাতিকে আজ ধ্বংস করা হচ্ছে। এসময় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যর্থ শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবী জানান তারা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT