1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনা দিলো মেধা ফাউন্ডেশন - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

মৌলভীবাজারে মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনা দিলো মেধা ফাউন্ডেশন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৭১১ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি  প্রদান এবং  এ জেলার প্রথম জেলা প্রশাসক ও মেধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাকির উদ্দিন আহমদ (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব)-কে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার মেধা ফাউন্ডেশন।
গতকাল দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা প্রশাসক ও মেধা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য মো: শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মো: শাহজালাল, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, মৌলভীবাজার আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও লেখক এড.মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, সাংবাদিক রাধা পদদেব সজল, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিছবাহুর রহমান, ডা: ছাদিক আহমদ, মেধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান প্রমূখ।
আনন্দঘন অনুষ্ঠানে এছাড়াও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরাও বক্তব্য দেন। জানা যায়,মৌলভীবাজার মেধা ফাউন্ডেশন ১৭তম বারের মত বিভিন্ন বিভাগে ৬৪৫ জন শিক্ষার্থীকে ১ হাজার থেকে ৩০হাজার টাকা
পর্যন্ত সম্মাননা প্রদান করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT