1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রেল সেবা নিয়ে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত - মুক্তকথা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

রেল সেবা নিয়ে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৭৯৯ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ এর শ্রীমঙ্গল সাধারণ সম্পাদক বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. কুতুব উদ্দিন সোহেল।

সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, জেলা খাদ্য অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ছিদ্দেকী, সংবাদকর্মী মো: সুমন মিয়া ও নূর মোহাম্মদ সাগর।

সভায় সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আবু সিদ্দেক মুছা’র মৃত্যৃতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়াও সভায় রেল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ছাত্র মহিউদ্দিন রনি’র ৬ দফা আন্দোলণে সমর্থনসহ রেল কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি ও সিলেট বিভাগের রেল যাত্রীদের হয়রানী বন্ধসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়।
এব্যাপারে রেলের নিরাপদ ভ্রমনের জন্য আন্দোলনের বিকল্প নেই বলে সব বক্তরা একমত পোষণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT