1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শেখ হাসিনার জন্যই এখন গ্রামেও অনার্স পড়া যায় - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

শেখ হাসিনার জন্যই এখন গ্রামেও অনার্স পড়া যায়

বড়লেখা, মৌলভীবাজার, ১৫ ফেব্রুয়ারি, সোমবার॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৮৯ পড়া হয়েছে

-পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এজন্য করোনাকালেও যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হয়েছে। উচ্চ শিক্ষা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য গ্রামেও অনার্স কলেজ স্থাপন করা হচ্ছে। একমাত্র শেখ হাসিনার জন্যই এখন গ্রামেও অনার্স পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০,০০০ টাকায় উন্নীত করেছেন। বৈদেশিক মূদ্রার রিজার্ভ এখন সর্বোচ্চ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নাই।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT