1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ১৮৬০ পড়া হয়েছে


শ্রীমঙ্গল থেকে সৈয়দ ছায়েদ আহমদ।।

দেশের সকল সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে দলিত কৌটা প্রবর্তন ও বাস্তবায়ন সহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে শহরের চৌমুহনা চত্ত্বরে “মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন” (বিডিইআরএম) কমিটির যৌথ উদ্যোগে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল কুমার মৃধা, জেলা সভাপতি পরিমল সিং বাড়াইক, ম্যাক বাংলাশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।
সমাবেশে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে দ্রুত ‘বৈষম্য বিলোপ আইন’ প্রণয়ন, সকল দলিত জনগোষ্ঠীকে ‘সামজিক নিরাপত্তা কর্মসূচির’র আওতায় আনা, দলিতদের আবাসন সমস্যা নিরসনে তাদের মধ্যে খাস জমি বরাদ্ধ দেওয়া সহ দলিত জনগোষ্ঠার ৮ দফা দাবি জানানো হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT