1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সচেতনতা বৃদ্ধি, পক্ষে বলা ও যোগাযোগ সরঞ্জাম বিষয়ক কর্মশালা - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

সচেতনতা বৃদ্ধি, পক্ষে বলা ও যোগাযোগ সরঞ্জাম বিষয়ক কর্মশালা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮৩৩ পড়া হয়েছে

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ডেভেলপ এওয়ার্নেস-এডভোকেসি ও কমিউনিকেশন ম্যাটেরিয়ালস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মৌলভীবাজার রোডস্থ হোটেল গ্র্যা-তাজের হলরুমে এ কর্মশালা উদ্ধোধন করেন এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন।
‘চাইল্ড ফান্ড কোরিয়া’র অর্থায়নে ও এডুকো’র বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এমসিডা’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিশুর বিকাশ ও শিশু শিক্ষা, স্বাস্হ্য ও পুষ্টি, শিশুর সুরক্ষা, দুর্যোগ ও সম্পদ ব্যবস্হাপনা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আলোকপাত করেন আলোয় আলো প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক।
পরে অংশগ্রহণকারীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কাজে অংশ নেন এবং উপরোক্ত বিষয়গুলোর ওপর সুপারিশ ও স্লোগান তৈরি করেন। যা দিয়ে পরবর্তীতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিলবোর্ড, ব্যানার, পোষ্টার, প্যানাপ্লেক্স, লিফলেট তৈরি করা হবে।
কর্মশালায় ডিজাইনার, আর্টিস্ট, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আলোয়-আলো প্রকল্পের সমন্বয়কারীসহ ২৫ জন অংশগ্রহণ করেন।
এমসিডা’র প্রজেক্ট অফিসার মো. ওসমান গনী সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন এমসিডা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক, আইডিয়া’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আমিনুর রহমান, প্রচেষ্টার প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহিদুর রহমান, বিটিএস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায়, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, এডুকো’র মনিটরিং অফিসার কমল কৃষ্ণ রায়, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা মো. রুবাইয়াত ফেরদৌস, সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT