1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'সন্ধানী লাইফ' এর বীমার সুযোগ সুবিধে নিয়ে বৈঠক - মুক্তকথা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

‘সন্ধানী লাইফ’ এর বীমার সুযোগ সুবিধে নিয়ে বৈঠক

ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৯১৪ পড়া হয়েছে

“সকলের জন্য বীমা” এই বিষয়ে সকলের সচেতনতা বৃদ্ধির জন্য সন্ধানী লাইফ ইনসুরেন্স কোঃ লিঃ” এর মৌলভীবাজার জেলা শাখার উদ্যেগে গত শনিবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সন্ধানী লাইফের ডিজিএম ও মৌলভীবাজার শাখা নির্বাহী “কাজী নুরুল আমিন সোহাগ” এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে মৌলভীবাজারের আদি পত্রিকা “সাপ্তাহিক মুক্তকথা” এর ভারপ্রাপ্ত সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের ১নং সদস্য মামুনুর রশীদ বলেন, প্রতিটি নাগরিকের বীমার প্রয়োজন আছে। শিশুদের জন্য বীমা অতি প্রয়োজন। ইউরোপে আমি দেখেছি, সকল নাগরিক বীমার আওতায়।

প্রধান অতিথির বক্তব্যে সন্ধানী লাইফের সিলেট জোনের জিএম মোঃ কামরুজ্জামান মহসিন বলেন, সঞ্চয়পত্র কিনতে হলে এবং ব্যাংকে টাকা জমা দিতে হলে একসঙ্গে বড় অংকের টাকা জমা দিতে হয়। বিপরীতে বীমা কোম্পানিগুলি বছরে-বছরে কিস্তির মাধ্যমে টাকা জমা নিয়ে একসাথে বড় অংকের মুনাফা সহ টাকা পরিশোধ করে থাকে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বীমা এসোসিয়েশন এর আহবায়ক আ স ম ছালেহ সোহেল, প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, ম্যাকডোনাল্ড এর এরিয়া ম্যানেজার “মিনহাজুল ইসলাম, বশির আহমেদ, মোঃ আবদুল মতিন, প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT