1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২০২৬সালের ফেব্রুয়ারীতে নির্বাচন হতে পারে - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

২০২৬সালের ফেব্রুয়ারীতে নির্বাচন হতে পারে

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৬৫ পড়া হয়েছে

যদি আশানুরূপ সংস্কার হয় তবে ২০২৬সালের
ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন হতে পারে।


বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের রমজানের আগে ফেব্রুয়ারী মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। এমন ইংগিত পাওয়াগেছে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক শেষে প্রচারিত যৌথ বিবৃতিতে। অবশ্য এ সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। তবে আশানুরূপ অগ্রগতি অর্জন না হলে কি হবে এমন বিষয়টি স্পষ্ট করে জানা যায়নি। এ ছাড়াও জুলাই সনদ ঘোষণা বিষয়ে কোনো আলাপ হয়েছে কি-না তা-ও জানা যায় নি।

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায়(বাংলাদেশ সময় বেলা দুইটা) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দূরদর্শনে দেখা গেছে এসময় তার সঙ্গে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা ৮ মিনিটে বৈঠকটি শুরু হয়। পরিচিতি পর্বের পর শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। রূদ্ধদ্বার বৈঠকে বসেন অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বন্ধদরজা এ বৈঠকের সময় অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না দূরদর্শনে এমনই দেখা গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT