1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪০ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব করলো দি ফ্লাওয়ার্স কেজি উচ্চবিদ্যালয় - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

৪০ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব করলো দি ফ্লাওয়ার্স কেজি উচ্চবিদ্যালয়

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৯৮৪ পড়া হয়েছে

মৌলভীবাজার ঐতিহ্যবাহী দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ৪০ বর্ষপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘ফ্রুটিকা প্রেজেন্টস আনন্দমঠ উৎসব পাওয়ার্ড বাই সুমা ফুডস’ অনুষ্ঠিত হয়ে গেলো গত পহেলা এপ্রিল শুক্রবার। প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব আনন্দমঠে চমক ছিল সংগীত বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি তারকা মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, শিল্পী হিপ্পপ মিলা, দাগ ব্যান্ড, তীমবা এবং বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাবু ভাই এবং মীরআক্কেলের জনপ্রিয় কমেডি অভিনেতা পাভেল-এর পরিবেশনা।

সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় এর সকল আনুষ্ঠানিকতা। সকাল ১১টায় ছিল দালিলিক চলচ্চিত্র প্রদর্শনী। সম্মাননা প্রদান, স্মারক “অর্জন”-এর মোড়ক উম্মোচন। বেলা ১২টায় ছিল মধ্যাহ্নভোজ।

এদিন শুক্রবার(১ এপ্রিল) সকাল ৮টায় আনন্দ শোভাযাত্রা, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী আনন্দ উৎসব। আনন্দ শোভাযাত্রাটি শহরের আদালত সড়কে ফ্লাওয়ার্সের শিশু শাখা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিকেল ৩টায় প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকদের স্মৃতিচারণ। বিকাল ৪ টায় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিভিন্ন ব্যাচের সম্মিলিত ছবি তোলা।

সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চ মাতাবে সংগীত শিল্পী মিলা, শাফিন আহমেদ, দাগ ব্যান্ড, তসিবাহ, ব্যাচেলর পয়েন্টর কাবিলা ও হাবু ভাই। কমেডি অভিনেতা হিসেবে দর্শকদের আনন্দে মাতাবেন মীরআক্কেলের পাভেল। বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে হবে আনন্দমঠের যবনিকাপাত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT