1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৫ দফা দাবিতে বাম জোটের বিক্ষোভ সমাবেশ - মুক্তকথা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার।

৫ দফা দাবিতে বাম জোটের বিক্ষোভ সমাবেশ

বার্তা প্রদানকারী বিশ্বজিৎ নন্দী॥
  • প্রকাশকাল : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৫১৭ পড়া হয়েছে

৫ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। আজ ১৭ আগষ্ট’২১, মঙ্গলবার, সকাল ১১:৩০ বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার কেন্দ্র ঘোষিত এক বিক্ষোভ সমাবেশ শহরের চৌমুহনায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য মঈনুর রহমান মগনু এডভোকেট এর সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু এডভোকেট এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন এডভোকেট প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ উপস্থিত ছিলেন শ্রমিক ফ্রন্ট, যুব ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

বাম জোট ঘোষিত ৫ দফা দাবিঃ-

১. ডিসেম্বর ২০২১ এর মধ্যে সকল প্রাপ্ত বয়স্কদের টিকা প্রদান নিশ্চিত কর।
২. জেলা- উপজেলায় হাসপাতালে বেড সংখ্যা, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার, নার্স,                টেকনিশিয়ানসহ জনবল বাড়াও; ফিল্ড হাসপাতাল নির্মাণ কর।
৩. করোনাকালে সকল শ্রমজীবী মানুষের খাদ্য, নগদ অর্থ সহায়তা, রেশন ও সুদ মুক্ত ঋণ প্রদান কর।
৪. সকল শিক্ষক শিক্ষার্থীকে টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও।
৫. করোনা মোকাবেলায় ব্যর্থ অবৈধ সরকার পদত্যাগ কর।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT