1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন মৌলভীবাজারে - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন মৌলভীবাজারে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ২৯৫৯ পড়া হয়েছে

শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার।।  মৌলভীবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে ‘উই ফর বাংলাদেশ’ আয়োজনে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচী পালণ ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এস এ এস রুহিনের সঞ্চালনায় ও শাহ ফাহিমের সভাপতিত্বে প্রেসক্লাবের সম্মুখস্থ রাজপথে প্রায় ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ‘উই ফর বাংলাদেশ’ এর সদস্যবৃন্দ, তরুণ-তরুণী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সমাজকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মৌলভীবাজার একটি অগ্রসরমান ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এলাকা। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জেলার চা, আগর, খনিজ সম্পদ, পর্যটন শিল্প ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। অথচ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে পিছিয়ে আছে এই মৌলভীবাজার জেলা। এ জেলার অনেক শিক্ষার্থী মেডিকেলে পড়তে বিদেশ পাড়ি জমায়। উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিড়ম্বনায় পতিত হতে হয় প্রতিবছর প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে। জেলার বাইরে যেতে না পারায় অনেককেই বঞ্চিত হতে হয় উচ্চশিক্ষা থেকে। এর ফলে ঝরে পড়া শিক্ষার্থীর হার বেড়ে যাচ্ছে। অন্যদিকে, ৭টি উপজেলার প্রায় ২৫ লাখ মানুষের জন্য নেই কোনো মেডিকেল কলেজ। এ কারণে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগীকে সিলেটে পাঠিয়ে দেয়া হয়। পথিমধ্যে মারা যান অনেক মুমুর্ষ রোগী। এসব কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জেলার রোগী সাধারণ।
শান্ত প্রকৃতির জেলা মৌলভীবাজারে লেখাপড়ার জন্য রয়েছে উপযুক্ত পরিবেশ। তাই, সার্বিক বিবেচনায় সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন অগ্রযাত্রায় মৌলভীবাজারে দ্রুত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান বক্তারা। মনববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা পরিষদের প্যানেল মেয়র হাসান আহমদ জাবেদ, সাংবাদিক হাসানাত কামাল, হোসাইন আহমদ, এমদাদুল হক, ডাঃ এ কে জিল্লুল হক, সামাজিক সংগঠক কয়ছর আহমদ, মুজাহিদ উদ্দিন, মুহিবুর রহমান, ইমন আহমদ, ফজলুর রহমান, রেহনুবা রুবাইয়াৎ, ইহাম মুজাহিদ, মাকসুদ নেওয়াজ, মিরাজ চৌধুরী, শিক্ষক পারভেজ আহমদ, উই ফর বাংলাদেশ এর মো. আজমীর আলী মিতু, ইশরাত জাহান চৌধুরী, মোফাজ্জ্ল হোসেন অনিক, রাকিবুল ইসলাম রাহি, রিয়াদ কোরেশী, পুলক রায়, রুমানা আক্তার চৌধুরী প্রমুখ।
এর আগে মৌলভীবাজার সরকারী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘উই ফর বাংলাদেশ’ এর আয়োজনে অনুষ্ঠিত পৃথক মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে কলেজ অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, উপাধ্যক্ষ ড. ফজলুল আলী বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT