1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সমাজসেবী সৈয়দ আবু শাহজাহানের পরলোকগমন - মুক্তকথা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

সমাজসেবী সৈয়দ আবু শাহজাহানের পরলোকগমন

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৬০৯ পড়া হয়েছে

রাজনীতির চাঁদা থেকে গরীব এতিমদের সাহায্য সহায়তায় তিনি ছিলেন অকৃপণহাতের মানুষ। উচ্চ শিক্ষার সনদ না থাকলেও মানুষের কল্যাণী চিন্তায় সব ধরনের সনদকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। সমাজের একেবারে নিম্ন আয়ের মানুষজনের কল্যাণ কামনাই ছিল তার শেষ জীবনের অনেকটা সাধনার মত। নির্মোহ ধর্মীয় ভাবধারায় মানুষের মাঙ্গলিক চিন্তায় জীবন কাটিয়েছেন আমৃত্যু। নিঃসংকোচে কাজ করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। পৈত্রিক পরিচয় ছিল সৈয়দ আবু শাহ্‌জাহান কিন্তু  সকলের কাছে পরিচিত ছিলেন প্রিয় ‘শাহজাহান মিয়া’ বলে। সুপ্রিয় সেই শাহজাহান ভাই আর নেই। গত বৃহস্পতিবার ৮ই মার্চ তিনি ভবলীলা সাংগ করে পরপারে পারি জমিয়েছেন।(ইন্নালিল্লাহি…রাজেউন)।
প্রয়াত আবু শাহজাহান বংশ মর্যাদার দিক থেকে শহরের সুখ্যাত সৈয়দ বংশের মানুষ ছিলেন। মৌলভীবাজারের ইতিহাসখ্যাত সৈয়দ হিলালুদ্দীনের নামাঙ্কিত শহরলগ্র পশ্চিম প্রান্তের হিলালপুর গ্রামেই ছিল তার বাড়ী। ধর্মীয় শিক্ষার প্রতি তার বিশ্বাস ও ভক্তি ছিল অপার। তিনি মৌলভীবাজার ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। শহরের পশ্চিমবাজার বায়তুশ শরীফ জামে মসজিদের একসময় সম্পাদক ছিলেন এবং শাহজালাল(রঃ) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উপদেষ্টা হিসেবে কাজ করে গেছেন নিরলস। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন ঘনিষ্ট সমর্থক ছিলেন। তারই সুযোগ্য পুত্র সৈয়দ মোজাম্মেল আলী শরিফ ওই সময়ে জাসদ সমর্থিত ছাত্রলীগের একনিষ্ঠ নেতৃস্থানীয় কর্মী ছিলেন।
সাপ্তাহিক মুক্তকথা সম্পাদক হারুনূর রশীদ তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি ফোনবার্তায় সমবেদনা জানিয়েছেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT