1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জাতীয় পদকপ্রাপ্ত শিশুদের সংবর্ধনা - মুক্তকথা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

জাতীয় পদকপ্রাপ্ত শিশুদের সংবর্ধনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৭৬১ পড়া হয়েছে


মামুনুর রশীদ মহসিন।। আজ শনিবার ১৩ই অক্টোবর অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা ২০১৮-এর জাতীয় পদকপ্রাপ্ত শিশুদের সংবর্ধনা, তাদের মধ্যে পুরস্কার বিতরণ ‌ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় স্থানীয় সায়ফুর রহমান অডিটোরিয়ামে জেলা প্রশাসক ‌ও বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজার আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করে ছোট্ট শিশু শিল্পী নূসরাত খানম ন‌ওশিন।
শুরুতেই বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ। এর পর বক্তব্য রাখেন পুরস্কার প্রাপ্ত শিশু সেজুতি রায় শ্যামা, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব আশরাফুর রহমান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT