1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনাক্রান্ত ৬০৮, জরিমানা ৩ লাখ - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

করোনাক্রান্ত ৬০৮, জরিমানা ৩ লাখ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৭৭৭ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।। কোভিড-১৯ মোকাবেলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজারে গেল ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ১১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়সহ জেলার ৭টি উপজেলায় এসব পৃথক পৃথক অভিযানে ৪৩টি মামলা দায়েরসহ মোট ৩ লাখ ২৯ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এজিএম শাখা) রফিকুল ইসলাম বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য দেন।

জানা যায়, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা “পরিবেশ সংরক্ষণ আইন ২০১৮” আইনে ৩টি মামলাসহ মোট ৩০ হাজার, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা “দন্ডবিধি ১৮৬০” আইনে ৮টি মামলাসহ ৮০০ টাকা জরিমানা, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একই আইনে ৯টি মামলা দায়ের ৩ হাজার ৮শ টাকা, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ও সংক্রামক রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮” আইনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫টি মামলা দায়েরসহ ২ লাখ ২ হাজার ৮শ, “বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১৮” সহকারী কমিশনার (ভূমি) শ্রীমঙ্গল আরেকটি পৃথক অভিযানে ১টি মামলাসহ ৮০ হাজার টাকা, সহকারী কমিশনার (ভূমি) রাজনগর “দন্ডবিধি ১৯৬০ আইনে” ৯টি মামলা দায়েরসহ ৬ হাজার ৫শ টাকা ও “দন্ডবিধি ১৮৬০,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” আইনে ৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। এদিকে পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬০৮ জন। এর আগে আক্রান্ত ছিল ৫৭৫ জন। বৃহস্পতিবার আরো ৩৩ জন আক্রান্ত হওয়ায় নতুন সংখ্যা দাড়ায় ৬০৮। কোভিড নিয়ে জেলায় মারা গেছেন মোট ৬ জন । এদিকে কোভিড-১৯ মোকাবেলায় সরকারি তরফ থেকে জেলায় নগদ মোট ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা এসেছে। সবগুলো টাকা বিতরণ করা হয়েছে। চাল এসছে ২ হাজার ৬শ ৭৫ মে.টন। চাল মজুদ ৬৫০ মে.টন। শিশু খাদ্য এসেছে ৩৪ লাখ টাকার। নব যোগদানকৃত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT