1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা আয়কর সমিতির নতুন কমিটি গঠন - মুক্তকথা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

জেলা আয়কর সমিতির নতুন কমিটি গঠন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৭৪৭ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ মৌলভীবাজার জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা(২০২১) অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার, ১৭ জানুয়ারি দুপুরে শহরের পুরাতন হাসপাতাল সড়কে জেলা কর অফিসে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি গঠন করা হয় এবং ‌সাধারণ সভায় এই কমিটির অনুমোদন দেয়া হয়।
মৌলভীবাজার পৌর সভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভেকেট মোঃ ফয়জুল করিম ময়ূনকে সভাপতি ও মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট নীলিমেষ ঘোষ বলু সাধারণ সম্পাদক ও এডভোকেট ছয়েফ উদ্দিন বেগকে কোষাধক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মাহমুদুর রহমান। এ সময় সাধারণ সম্পাদক এড. মকবুল হোসেন বিগত বছরের (২০২০) আয় ব্যয় ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
সভায় বক্তব্য রাখেন মঞ্জুলাল দেবনাথ, এড. আশরাফুল ইসলাম, এড. মঈনুর রহমান মগনু, এড. আব্দুল খালিক(এপিপি) এড. বদরুল হোসেন চৌধুরী (মুকুল), এড. নিখিল রঞ্জন দাশ, এড. আবু বকর, এড. ভূষনজিৎ চৌধুরী, এড. মির্জা ছয়েফ উদ্দিন বেগ, বদরুল হোসেন, আবু রেজা সিদ্দিকী ইমন, রায়হান আনছারী প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT