1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক - মুক্তকথা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৪২৮ পড়া হয়েছে

জলবায়ূ পরিবেশ মন্ত্রীর শোক

ঢাকা, ১৪ জুলাই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর স্ত্রী কনিজ রেহনুমা রব্বানী ভাষার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং বড়লেখা ও জুড়ী সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন এমপি।
আজ এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী এডভোকেট কনিজ রেহনুমা রব্বানী ভাষা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। তার মতো একজন সক্রিয় সমাজকর্মীর অকাল মৃত্যু সমাজের জন্য বিরাট ক্ষতি।

পরিবেশ মন্ত্রী, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক, বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা সমিতি সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ শিক্ষা কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কনিজ রেহনুমা রব্বানী(৩৫) আজ ১৪ জুলাই, বুধবার ভোর রাত ৪ টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিনিয়র তথ্য অফিসারের দপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT