1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অধ্যাপক হাবিবুর রহমান আবু আর নেই - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

অধ্যাপক হাবিবুর রহমান আবু আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৩ মে, ২০১৭
  • ১২৮৬ পড়া হয়েছে

প্রয়াত অধ্যাপক হাবিবুর রহমান আবু

লন্ডন:  সত্তুর-আশীর দশকে মৌলভীবাজারের যুবসম্প্রদায়ের প্রানপুরুষ, সাহিত্য-সংস্কৃতি ও খেলার জগতে যার সগর্ব বিচরণ ছিল, প্রানোচ্ছাসে অঙ্গনকে মাতিয়ে রাখতো সেই হাবিবুর রহমান আবু আর নেই। আজ বুধবার ৩ মে,  দুপুর তিন ঘটিকায় (বাংলাদেশ সময়) উনার নিজ বাসস্থান গীর্জাপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
হাবিবুর রহমান রাজনগর মহাবিদ্যালয়ের ইংরেজীর প্রভাষক ছিলেন। প্রভাষক হিসেবে যোগ দেয়ার পর অসুস্থতার জন্য বেশীদিন তিনি চাকরীতে থাকতে পারেননি। তার আগে মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আবু, স্বাধীনতা পরবর্তী মৌলভীবাজারের প্রথম সাপ্তাহিক মুক্তকথার জন্মলগ্নের কার্য্যকরী সম্পাদক ছিলেন। ২০১৪ সালে মুক্তকথার পক্ষথেকে তাকে স্থানীয়ভাবে ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ-এর সন্মাননা প্রদান করে। তার অসুস্থতায়, সে সময়ের সমাজকল্যাণ মন্ত্রী প্রয়াত সৈয়দ মহসীন আলী ও বর্তমান জেলা চেয়ারম্যান আজিজুর রহমান সাপ্তাহিক মুক্তকথার পক্ষ থেকে  প্রয়াত হাবিবুর রহমানের স্ত্রীর হাতে সন্মাননার সনদ তুলে দিয়েছিলেন।
হাবিবুর রহমান আবু’র নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার যোহরের নামাজের পর শাহ মোস্তফা দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। দরগা প্রাঙ্গণেই তাঁর দাফন সম্পন্ন হবে।

আজিজুর রহমানের কাছ থেকে সন্মাননা নিচ্ছেন মিসেস হাবিবুর রহমান। পাশে উপবিষ্ট সমাজকল্যাণমন্ত্রী প্রয়াত সৈয়দ মহসীন আলী।

হাবিবুর রহমানের সুপরিচিত ছড়াকার  আবু মকসুদ  

তার ফেইচবুকে লিখেছেন-আবু স্যার মৌলভীবাজারের খ্যাতিমান ক্রিকেট ভাষ্যকার, ভাল আবৃত্তিকার, সংস্কৃতি অঙ্গনের পরিচিত ব্যক্তি, অসংখ্য ছাত্রের প্রিয় শিক্ষক ছিলেন। তিনি কিছুদিন রাজনগর কলেজেও শিক্ষকতা করেছেন। তাঁর আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়ার আবেদন করছি।
আরেকজন সহপাঠি AW Musahed লিখেছেন- দেশ ও কৃষ্টি নামক বইয়ের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে মৌলভীবাজার সরকারি স্কুল থেকে আমারা যে আট জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছিল তার মধ্যে আবু ছিলেন অন্যতম!আমার মিছিলের সাথী আবু, বিদায় বন্ধু বিদায়!
Bishwajit Bijit লিখেছেন- আমি ইংরেজি পড়েছি তার কাছে।চমৎকার বুঝাতেন। বিদ্রোহী কবিতা অসাধারন আবৃতি করতেন।
Mirza Sobuj লিখেছেন- আমাদের প্রিয় শিক্ষক সহজ সরল গুণি মানুষ ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT