1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একটি উপজেলা বিএনপি'র কোন্দলের অবসান - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

একটি উপজেলা বিএনপি’র কোন্দলের অবসান

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩১ পড়া হয়েছে

কমলগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘ দিনের কোন্দলের অবসান

 

কমলগঞ্জে দীর্ঘদিন ধরে দলীয় কোন্দলে ভুগছিল উপজেলা বিএনপি। অভ্যন্তরীন নেতৃত্বের এ কোন্দলে জর্জরিত হয়ে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দ্বিধা বিভক্তি হয়ে পড়েছিল। এর প্রভাব ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়ে।  ফলে কমলগঞ্জে বিএনপি বিভক্তির কারণে শক্ত-সমৃদ্ধ হয়ে দাঁড়াতে পারছিলো না। সম্প্রতি মৌলভীবাজার জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠনের পর থেকে গোটা জেলায় বিএনপি পরিবারে এক ঐক্যের সুবাতাস বইতে শুরু করেছে। একের পর এক দলীয় কোন্দল মেটানো হচ্ছে। এরই মধ্যে রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আভ্যন্তরীন কোন্দল মিটে গিয়ে দলের উপজেলা থেকে সকল স্তরে সম্মেলনের মাধ্যমে পরিষদ গঠনের পথে হাঁটছে।

সর্বশেষ গত মঙ্গলবার(৩ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির নতুন আহবায়ক ফয়জুল করিম ময়ূন কমলগঞ্জ উপজেলার দীর্ঘদিনের কোন্দল মেটাতে কমলগঞ্জ ডাকবাংলোতে উপজেলা বিএনপির দুটি অংশের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন। তিনঘন্টা ব্যাপী চলা এ বৈঠকে দুই অংশের নেতৃবৃন্দের বক্তব্য শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে নেতৃবৃন্দকে দলীয় কোন্দল মিটিয়ে সকল ভেদাভেদ ভুলে দল গঠনে ভূমিকা রাখার আহবান জানান। জেলা আহবায়কের আহবানে কমলগঞ্জ বিএনপির দুটি অংশের নেতারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ঐক্যের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভক্তি দূর হচ্ছে। জেলার প্রত্যেকটা উপজেলা ও পৌরসভায় দলের কোন পর্যায়ে আর দ্বিধা বিভক্তি থাকবে না। আমি যে উপজেলায় নেতৃবৃন্দের সাথে কথা বলছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি।

বৈঠকে অংশ নেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সমন্বয়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, সেলিম সালাউদ্দিন, মাহবুব ইজদানী ইমরান, দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি, আবু ইব্রাহিম জমশেদ, শফিকুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, আলম পারভেজ চৌধুরী সোহেল, মো: আবুল হোসেন, সফিকুর রহমান, সারওয়ার শোকরানা নান্না, জুয়েল আহমদ, লোকমান চৌধুরী প্রমুখ।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT