1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জঙ্গিবাদ দমনে সৌদি-বাংলাদেশ এক হয়ে কাজ করবে - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

জঙ্গিবাদ দমনে সৌদি-বাংলাদেশ এক হয়ে কাজ করবে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৭২৯ পড়া হয়েছে
লন্ডন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ধন্যবাদ জানাচ্ছি। জঙ্গিবাদের বিরুদ্ধে তার অবস্থানের জন্য আন্তরিক ধন্যবাদ। সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে আমরা এক হয়ে কাজ করব।
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের স্থান নেই। আমরা পবিত্র ধর্মকে হেয় হতে দিতে পারি না। প্রত্যেক মসজিদের ইমাম, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, ওলামায়ে কেরামগণ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সবাই এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার চালাতে হবে। তাহলে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ আরো শক্তভাবে নিতে পারবো।
তিনি বলেন, এই সমাবেশ বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সমাবেশে আগত বিশিষ্ট বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। কারণ জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী একটি সমস্যা।
প্রধানমন্ত্রী বলেন,  ইসলাম পবিত্র ধর্ম। এই ধর্মকে কলুষিত করতে একটি মহল চক্রান্ত করছে। পবিত্র ধর্মের সম্মান যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। -ইত্তেফাক থেকে
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT