1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট

রাজনৈতিক প্রতিবেদক॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭১৫ পড়া হয়েছে

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে
মৌলভীবাজার বাম জোটের বিক্ষোভ সমাবেশ।

নারী-শিশু ধর্ষণ-নির্যাতন ও পরিকল্পিত উচ্ছৃঙ্খল মানুষের সন্ত্রাস(মব সন্ত্রাস) বন্ধ করা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে ২০ মার্চ’২৫ বৃহস্পতিবার বেলা ৪টায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার বিক্ষোভ সমাবেশ মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী।

 

 

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য শ্রমিক নেতা রাহাত আহমেদ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মকবুল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত।

সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সদস্য বাদল দাস, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী, উদীচী জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি জ্যোতিষী মোহন্ত প্রমুখ সংগঠনের নেতৃবৃন্দরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT