1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

বিলেতে বাঙ্গালী…

এইচ এস রাজিব
  • প্রকাশকাল : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১১২৪ পড়া হয়েছে

শেখ হাসিনার বিরদ্ধে আনা মামলাকে মিথ্যা অভিহিত করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ লণ্ডনে


‘ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল’এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণি পেশার মানুষের বিরদ্ধে দেয়া মামলাকে মিথ্যা অভিহিত করে মামলার প্রতিবাদে, পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে বিগত ১৬ই এপ্রিল বুধবার এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশে ডক্টর ইউনুস-এর নেতৃত্বে গঠিত সরকারকে অবৈধ আখ্যায়িত করে ও সরকারের সহযোগীরা তাদের ঘোষিত ‘মেটিকুলাসলি ডিজান্ড’ পরিকল্পনার মধ্য দিয়ে অন্যায় ও অবৈধভাবে শত শত পুলিশ ও মানুষ হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করে আইসিটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদেরকে মিথ্যা ও ভুয়া মামলায় জড়িত করাকে ভূয়া ও নীতিহীন বলে উল্লেখ করেন। বক্তাগন সরকার-এর পদত্যাগের দাবি জানান।

বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা বহু লোকের উপস্থিতিতে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আতাউর রহমান মোজাহিদ, আনসার আহমদ উল্লাহ, মিফাতুল নুর, মাহিরুন্নেছা, শামীমা আক্তার শুরবী, সাহেদ রহমান, দিলদার আলী, তানভীর খান, শ্রাবন্তী,সৈয়দ ছরুক আলী, মাহমুদ আলী, জুবায়ের আহমদ, মামুন কবির চৌধুরী, সিরাজ মাষ্টার, আবু লেইছ, আব্দুস সালাম ও সোয়েজ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ‘ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল’ এর সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT