1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ট্রেনের ধাক্কায় এক পল্লীচিকিৎসকের মৃত্যু - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

ট্রেনের ধাক্কায় এক পল্লীচিকিৎসকের মৃত্যু

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫০৯ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায়
একজন চিকিৎসকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত শনিবার(২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টার দিকে চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত একটি লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলো। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাত লোকটিকে নিয়ে আসে৷ মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারনে হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু ঘটে।

এদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অজ্ঞাত এই লোকটির পরিচয় পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম দিনেশ চন্দ্র সরকার(৬০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার বাড়ইকোনা গ্রামের বাসিন্দা এবং মৃত যোগেশ চন্দ্র সরকারের পুত্র। পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দিনেশ চন্দ্র সরকারের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তার আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শ্রীমঙ্গলে এসে মরদেহ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT