1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পৃথক ভাবে পালিত হলো ছাত্রদলের স্থাপনার বছর - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

পৃথক ভাবে পালিত হলো ছাত্রদলের স্থাপনার বছর

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৫৬৬ পড়া হয়েছে

ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের দুটি গ্রুপ শনিবার দুপুরে পৃথক পৃথক স্থানে সমাবেশ ও শোভাযাত্রা করে।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া’র নেতৃত্বে শহরের পৌর সভা হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনী পয়েন্ট হয়ে সেন্ট্রাল রোড অতিক্রম করে সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি এম এ মুকিত, সাবেক কাউন্সিলার স্বাগত কিশোর দাস, কাউন্সিলর বায়েছ আহমদ, যুবদল নেতা এম এ মুহিত ও পৌর বিএনপি নেতা মনোয়ার আহমদ রহমান প্রমুখ।

এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর নেতৃত্বে শহরের প্রেসক্লাবের সামনা থেকে একটি শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল প্রমুখ।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT