1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে মানববন্ধব ও প্রতিবাদ সভা - মুক্তকথা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে মানববন্ধব ও প্রতিবাদ সভা

মৌলভীবাজার থেকে সংবাদদাতা॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৬৬০ পড়া হয়েছে
নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতন, হত্যাসহ ঈসরাইলী আগ্রাসন বন্ধের দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদ সভা করেছে ম্যান ফর হিউম্যানিটি অব বাংলাদেশ।

গত মঙ্গলবার (১৮ মে) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সৈয়দ কুদরত উল্ল্যা ফাউন্ডেশনের সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ, মৌলানা মফজ্জুল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, শিক্ষাবিদ মওলানা মকবুল হোসেন খান, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদূর রহমান, বিশিষ্ট সমাজসেবক শাহ মোঃ গিয়াসউদ্দিন, সাংবাদিক দুরুদ আহমেদ, সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মসু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পি, সমাজকর্মী চৌধুরী মেরাজ, শুভসংঘের সেক্রেটারি তাকবীর হোসেন, আজগর আলী, ফজলুর রহমান রাফা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহ অলিদুর রহমান, সিনিয়র সাংবাদিক শ. ই সরকার জবলু, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঈসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের জনগণকে নির্বিচারে গণহত্যা করছে। নিষ্পাপ শিশুও তাদের হাত থেকে রক্ষা পায় নি। রকেট হামলা করে ফিলিস্তিনিদের বাড়ি-ঘর ধ্বংস করে দিচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বিশ্বশান্তি নষ্ট করছে ইসরায়েল। এ ব্যাপারে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানবতাবাদী সংগঠন গুলোর সোচ্ছার হওয়া উচিত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT